কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায়

জাতীয় শিব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্য দেন অপর্ণা রায় দাস। ছবি : কালবেলা
জাতীয় শিব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্য দেন অপর্ণা রায় দাস। ছবি : কালবেলা

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের (একাংশ) সভাপতি অপর্ণা রায় দাস বলেছেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সবার। কোনো তাঁবেদার বা প্রতিবেশী দেশের দ্বারা পরিচালিত কোনো সরকারকে এ দেশ পরিচালনা করতে দেওয়া যাবে না।

মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকার দয়াগঞ্জ জাতীয় শিব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্রন্টের উদ্যোগে রাজধানীতে আসন্ন হিন্দু মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে দেশের ৪৪টি জেলা-মহানগর ইউনিট থেকে আসা প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আগামী ২৮ জুলাই এই হিন্দু মহাসমাবেশ অনুষ্ঠিত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূজা ফ্রন্টের নেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করতে এই হিন্দু মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বোসের সঞ্চালনায় সভায় পূজা ফ্রন্টের সহসভাপতি সুরঞ্জন ঘোষ, গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, ঢাকা মহানগর পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক সীমান্ত দাস, সহসাধারণ সম্পাদক সুভাষ বাড়ৈ, সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) তন্ময় সাহা প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা আসন্ন হিন্দু মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তারা বাংলাদেশি হিসেবে দেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধি সভায় পূজা ফ্রন্টকে নিয়ে কিছু কুচক্রী মহলের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X