কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:৪৭ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

হাতের নখ বড় রাখা নিয়ে যা বলছে ইসলাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে অনেকে সৌন্দর্য আর ফ্যাশনের প্রতি মনোযোগী অনেক বেশি। একেক সময় ট্রেন্ডে আসে একেক ফ্যাশন। আবার শখের বশে অনেকে অনেক ধরনের ফ্যাশন অনুসরণ করেন। এর মধ্যে একটি নখ বড় রাখা। এ বিষয়টি ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য, তা অনেকেরই অজানা।

ইসলামে নখ বড় রাখা নিন্দনীয় এবং অধিকাংশ ফিকাহ বিশেষজ্ঞ এটিকে নাজায়েজ বলে মনে করেন। নিয়মিত নখ কাটা ও পরিষ্কার রাখা ফিতরাতের (নবীদের পন্থা) অন্তর্ভুক্ত। হজরত মুহাম্মদ (সা.) হাদিসে বলেন, পাঁচটি বিষয় ফিতরাতের মধ্যে পড়ে: খৎনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা এবং গোঁফ ছোট করা। (ইবনে মাজাহ, হাদিস: ২৯২)

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নখ কাটা, গোঁফ ছোট করা, বগলের লোম উপড়ে ফেলা এবং নাভির নিচের লোম পরিষ্কার করার জন্য ৪০ দিনের বেশি দেরি না করার নির্দেশ দেওয়া হয়েছে। (মুসলিম, হাদিস: ২৫৮)

ইমাম নববী (রহ.) বলেন, নখ কাটা নারী-পুরুষ উভয়ের জন্যই সুন্নাত। (আলমাজমুউ: ১/৩৩৯) এ ছাড়া, নখ বড় হলে অজুর সময় নখের গোড়ায় পানি না পৌঁছালে অজু শুদ্ধ হয় না। (খুলাসাতুল ফাতাওয়া, খণ্ড: ০১, পৃষ্ঠা: ২২)

আবু ওয়াসিল বর্ণনা করেন, তিনি আবু আইয়ুব (রা.)-এর সঙ্গে সাক্ষাতে গেলে তিনি তার বড় নখ দেখে বলেন, হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তোমরা কেউ কেউ আসমানের খবর জিজ্ঞেস করো, অথচ তোমার নখ পাখির নখের মতো, যেখানে ময়লা জমে থাকে!’ (মুসনাদে আহমদ, হাদিস: ২৩০১১)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X