কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যে ৫ কারণে রিজিক কমে যায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রিজিক বা জীবিকার সংস্থান আল্লাহতায়ালার এক বিশেষ নেয়ামত। হালাল রিজিক শুধু জীবনের প্রয়োজন মেটায় না, বরং ইবাদত কবুলেরও গুরুত্বপূর্ণ শর্ত। আমাদের দেশের সাধারণ মানুষ হালাল রিজিকের জন্যই পরিশ্রম করে দিনরাত। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো এক অজানা কারণে আয়-রোজগারে আগের মতো আর বরকত থাকে না—রিজিক যেন কমে যেতে শুরু করে।

আসলে রিজিক কমে যাওয়ার পেছনে কিছু কারণ রয়েছে, যেগুলোর ব্যাপারে কোরআন-হাদিসে সতর্ক করা হয়েছে। কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘তোমার রব যাকে ইচ্ছা রিজিক দেন প্রশস্তভাবে, আবার যাকে ইচ্ছা দেন সীমিত করে। কিন্তু অনেক মানুষই এটা বুঝে না।’ (সুরা সাবা : ৩৬)

চলুন জেনে নিই, কোন কোন কাজ আমাদের রিজিকে প্রভাবিত করে এবং কীভাবে সেগুলো থেকে বিরত থেকে আল্লাহর রহমত অর্জন করা যায়।

হারাম উপার্জন

মানুষের রিজিক কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হারাম উপার্জন। আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘হে মানবজাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর।’ (সুরা বাকারা : ১৬৮)

রাব্বুল আল আমিনের এই নির্দেশ অমান্য করে হারাম উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে, তাকে বরকত দান করা হয়।’ (মুসলিম : ১০৫২)

পাপ কাজে লিপ্ত থাকা

রিজিক কমে যাওয়ার আরেকটি কারণ পাপাচারে লিপ্ত থাকা। সাওবান (রা.)- থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে। আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়।’ (ইবনে মাজাহ : ৪০২২)

সুদের কারবার করা

সুদের কারবারের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবেও জড়িত থাকা উচিত নয়। সুদের কারবারে ব্যবসার বরকতও নষ্ট হয়ে যায়। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন।’ (সুরা বাকারা : ২৭৬)

প্রতারণা করা

মানুষের সঙ্গে প্রতারণা করলে এবং মিথ্যা কসম খেলে আয়-উপার্জনের বরকত চলে যায়। আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসুল (সা.) বলেছেন, ‘বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো। কারণ, মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয়, কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়।’ (মুসলিম : ১৬০৭)

অকৃতজ্ঞ থাকা

মানুষ যখন তার প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানবজীবন। কমে যায় রিজিক। আল্লাহ বলেন, ‘আর যদি অকৃতজ্ঞ হও, তবে মনে রেখো, আমার শাস্তি বড়ই কঠোর।’ (সুরা ইবরাহিম : ৭)

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X