কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রীর অবস্থান নিয়ে আলজাজিরার সাংবাদিক জুলকারনাইনের স্ট্যাটাস

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের অবস্থান খুঁজে পেয়েছে আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট)। এ নিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের লিংক কমেন্টে সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। অনুসন্ধান ও প্রতিবেদনটি তৈরিতে যৌথভাবে তিনিও কাজ করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) জুলকারনাইন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি দেন। পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো-

‘বলেছিলাম না লন্ডন শহরে চোরেরা ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছে? এই যে দেখুন বিশাল বপু সেই চোরকে। আমরা যে তাকে অনুসরণ করছিলাম সেটা তিনি মোটেও বুঝতে পারেননি। সম্প্রতি জনাব চোরের দুবাইতে ৩০০টিরও বেশি বাড়ির খোঁজ পেয়েছি আমরা। যা আজ আলজাজিরা আই-ইউনিটের এক নতুন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এর আগের প্রতিবেদনে আমরা তার লন্ডনের ৩৬০টি বাড়ি, দুবাইর ৫৪টি ও যুক্তরাষ্ট্রের ৯টি সম্পত্তির বিস্তারিত তুলে ধরেছিলাম। আজ প্রকাশিত প্রতিবেদন এবং আগেরটি মিলিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামান এবং তার সন্তানদের মোট ৭২৩টি বাড়ির দালিলিক প্রমাণ বের করতে আমরা সক্ষম হয়েছি। আর এসবের মোট মূল্য ছাড়িয়েছ ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১০ হাজার কোটি টাকারও বেশি।

আমরা যখন গত সপ্তাহে সাইফুজ্জামানকে অনুসরণ করছিলাম তখন তিনি একটি স্যালুনে চুল কাটানোর উদ্দেশ্যে প্রবেশ করেন। মজার বিষয় হলো, তখন ওই সেলুনের টিভিতে ‘Al Jazeera Channel - قناة الجزيرة’ চলছিল। যা দেখে জাবেদকে বেশ বিমর্ষ মনে হচ্ছিল।’

প্রসঙ্গত, সাইফুজ্জামানকে নিয়ে সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরার তদন্তকারী ইউনিট (আই-ইউনিট)। তারা জানতে পেরেছে যে, বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে লন্ডনে ১৪ মিলিয়ন ডলারের একটি বাড়িতে বসবাস করছেন। অথচ তার বিরুদ্ধে ব্রিটেনে মিলিয়ন ডলার পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তদন্তের সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সম্প্রতি তিনি অনুসন্ধানী সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন। তাকে আলিশান বাড়িটির আঙিনায় হাঁটতে দেখা যায়। ওই এলাকায় ছয়টি অ্যাপার্টমেন্ট তার মালিকাধীন। যার বর্তমান বাজার মূল্য ৯ মিলিয়ন ডলারের বেশি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এ সময় সাইফুজ্জামানও পালিয়ে যান। তবে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে লন্ডনে তার খোঁজ মিলল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১০

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১১

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১২

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৩

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৪

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৫

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৬

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৮

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৯

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

২০
X