বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থীর প্রতীকী প্রতিবাদের ছবিকে যে দাবিতে প্রচার

জবি শিক্ষার্থীর প্রতীকী প্রতিবাদ। ছবি : সংগৃহীত
জবি শিক্ষার্থীর প্রতীকী প্রতিবাদ। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর মুখে স্কপটেপ ও হাত বাঁধা অবস্থার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, এই নারী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন নেত্রী।

এই তথ্য সঠিক নয় এবং মিথ্যা প্রচারণা বলে শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেত্রীর নয় বরং এটি গত বছরের মার্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের একজন সাধারণ শিক্ষার্থীর মৌন প্রতিবাদের অভিনয়ের দৃশ্য।

মূলত গত বছরের ১৭ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নাটক, মৌন নাটক এবং মশাল মিছিল করেন।

ওই কর্মসূচিতে মৌন নাটকের প্রস্তুতির সময় এক নারী শিক্ষার্থী মুখে স্কপটেপ ও হাত পিছমোড়া করে বাঁধেন। সেই ছবিকে সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ নেত্রীর ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

সংস্থাটি জানায়, আগেও একই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং ‘এ দৃশ্য বাংলাদেশ ছাত্রলীগ কখনো ভুলবে না, সময় মতো জবাব হবে ইনশা আল্লাহ’ বলে যে ছবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X