কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান কি গ্রেপ্তার?

শেখ ওয়ালি আসিফ ইনান। ছবি : সংগৃহীত
শেখ ওয়ালি আসিফ ইনান। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে’ শীর্ষক দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এ খবর সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে গ্রেপ্তারের শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে ইনানের বিষয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকেও এমন কোনো তথ্য জানানো হয়নি।

তবে ২১ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত, ‘নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইনান “র” এর তত্ত্বাবধানে!’ শীর্ষক একটি সংবাদ পাওয়া যায়। এই প্রতিবেদনে দাবি করা হয়নি, ইনানের অবস্থান এখন ভারতে। তবে এ বিষয়ে অন্য কোনো গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি। জনকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনেও নির্দিষ্ট কোনো সূত্র বা প্রমাণ দেওয়া হয়নি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আড়ালে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেপ্তার হলেও কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সুতরাং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে গ্রেপ্তারের দাবিটি ভিত্তিহীন ও ভুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X