কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে উপদেষ্টা নাহিদের স্ট্যাটাস

উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি
উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি

গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে গণমানুষের কাছে সত্য তুলে ধরতে যে নির্ভীক সাংবাদিকরা জীবন দিয়েছেন, তাদের স্মরণ করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আবেগঘন স্ট্যাটাসে দেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গণঅভ্যুত্থানের প্রতিটি মুহূর্তে গণমানুষের কাছে রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রামাণ্য দলিল তুলে ধরতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন আমাদের নির্ভীক সাংবাদিকরা। দায়িত্বের টানে সব ঝুঁকি উপেক্ষা করে ফ্রন্টলাইনে ছিল তাদের সাহসী উপস্থিতি। নির্ভয়ে সত্য প্রকাশের তাড়নায় দেশের জন্য প্রাণ দিয়েছেন তারাও।

তিনি আরও লেখেন, জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের সার্বিক সহযোগিতার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান ও সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ করেছেন নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান সরকারের যুগান্তকারী উদ্যোগ। এর ফলে সাংবাদিকদের পরিবারের ওপর অর্থনৈতিক চাপ কিছুটা কমবে।

জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, এই গণঅভ্যুত্থানে অনেক সাংবাদিক সহযোগিতা করেছেন এবং ফ্যাসিবাদের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আবার অনেক সাংবাদিক ফ্যাসিবাদের সহযোগী হিসাবেও কাজ করেছেন, যা আমাদের জন্য খুবই দুঃখজনক। গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা হওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার মোবাইল অপারেটরের কাছে রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১০

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১১

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১২

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১৩

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৪

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১৫

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১৬

ভাই হারালেন শোয়েব আখতার

১৭

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১৮

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৯

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

২০
X