কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ
বাড়িতে আগুন

তিন দিনেও তদন্ত না হওয়ায় ক্ষোভ ঝাড়লেন কাফি

কাফির পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত
কাফির পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসাবশেষ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার তিন দিন পার হলেও কোনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিলি বলেন, ‘৩ দিন হয়ে গেল আমার বাড়ির ঘর বাইরে থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। সবকিছু কয়লা হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না।

লোকাল থানায় তদন্ত পড়ে আছে। অথচ আমি এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলেছিলাম। যার জন্য স্বৈরাচারের সহায়তকারীরা আমার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। সেই আমার জন্যই যদি ঘটনার ৩ দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি। তবে আগামী ৪ দিন পর যখন রাজপথ আমি দখলে নেব তখন ঠিকই কানে পানি যাবে।’

তিনি বলেন, ‘আমার বাড়িঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, আর আপনাদের কিছু মনে হলো না! আপনাদের কানে পানি গেল না! আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল টিম গঠন করা গেল না!’

পোস্টের শেষে তিনি বলেন, ‘তবে, আমার রাজপথ দখলের খারাপ রূপটা শিগগিরই দেখতে পাবেন।’

এদিকে বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পাশাপা‌শি সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন। তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X