কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

অপপ্রচার ও গুজব নিয়ে অবস্থান স্পষ্ট করে তাসনিম জারার স্ট্যাটাস

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত
ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার এবং গুজবের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা।

তিনি বলেন, আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস (হাস্যকর) মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্য হলো উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়।

তিনি আরও বলেন, আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না।

ডা. তাসনিম জারা বলেন- পাইলস, যৌনরোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, অনলাইন প্ল্যাটফর্মে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে তথ্য দিয়ে আলোচনায় আসেন বিশ্বখ্যাত স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা।

গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময়ও ‘আন্দোলনের সময় কেটে গেলে প্রাথমিক চিকিৎসা যেভাবে করবেন’ শিরোনামে ভার্চুয়ালি পরামর্শ দিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান।

ডা. তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল (ডিসটিঙ্কশন) অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন।

এ ছাড়া তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেছেন। ডা. তাসনিম জারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিক্যাল শিক্ষার্থীদের পড়ান। গত বছরের ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাজনীতিতে পা রাখেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X