কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল রাশিয়ান তরুণীর সঙ্গে কক্সবাজারে কী ঘটেছিল

রাশিয়ান তরুণী মনিকা। ছবি : সংগৃহীত
রাশিয়ান তরুণী মনিকা। ছবি : সংগৃহীত

কক্সবাজার বেড়াতে গিয়ে মানিব্যাগ হারিয়ে ফেলা রাশিয়ান তরুণীর ব্যাগ উদ্ধার করে প্রশংসায় ভাসছে ট্যুরিস্ট পুলিশ। আর এই ব্যাগ খুঁজতে মাত্র দুদিন সময় নিয়েছে পুলিশের সদস্যরা। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সফলতার জন্য বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাশিয়ান তরুণী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, রাশিয়া থেকে আগত মিস মনিকা কবির ২৩ ফেব্রুয়ারি তার বিদেশি টাকা, ভিসা কার্ড, রাশিয়ার আইডি কার্ডসহ ব্যক্তিগত মানিব্যাগ কক্সবাজারে ঘুরতে গিয়ে টমটমে থাকা অবস্থায় হারিয়ে ফেলেন। পরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটা বিশেষ টিম অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নির্দেশনায় মাত্র দুইদিনের মধ্যে রাশিয়ান নাগরিকের হারিয়ে যাওয়া বিদেশি টাকাসহ মানিব্যাগটি উদ্ধার করতে সমর্থ হয়।

তরুণী মানিব্যাগটি ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। এসময় তিনি কক্সবাজার ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। টুরিস্ট পুলিশের ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, রাশিয়ান নাগরিককে তার মানিব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়েছে। এগুলো পেয়ে রাশিয়ান ওই তরুণী ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে রাশিয়ান নাগরিকের মানিব্যাগ এত দ্রুত উদ্ধার করায় নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছে ট্যুরিস্ট পুলিশ। শামিম রহমান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘স্যালুট পুলিশ বাহিনীকে, বিদেশি নাগরিকের কাছে দেশের মান রক্ষা করায়। এত দ্রুত মানিব্যাগটি উদ্ধার করায় ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X