কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সার্জারির টেবিলে পিনাকী, চাইলেন দোয়া

পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
পিনাকী ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

নিজের শরীরে সার্জারির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

শুক্রবার (০৭ মার্চ) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল এনেস্থিসিয়া দিয়ে। গুরুতর কিছু নয় কিন্তু সার্জারি করাটা জরুরি। আমার শরীরে সেই ১৯৯০ এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে। তো এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে।’

তিনি লেখেন, ‘আমার ভিডিও হয়তো নিয়মিতই দেয়া যাবে। রেকর্ড করে দেওয়া আছে গত রাতেই। ঠিক কতোদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পরে। আশা করি হাসপাতাল থেকে দুই তিন দিনেই ছেড়ে দেবে।’

তিনি আরও লেখেন, ‘এনেস্থিসিয়া নেওয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে? মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এই জীবনের বেশির ভাগটাই যন্ত্রণার। খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার। তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজার করে আনন্দের উপলক্ষ্য দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না।’

পিনাকী লিখেছেন, ‘যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে। আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারও জন্য থেমে থাকে না। শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বলায়ে রাখবেন। ক্ষমতা নয় মজলুমের সঙ্গে থাকবেন, কারণ সত্য থাকে ওইখানেই। ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X