কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ‘মৃত্যুর’ দাবি করে প্রচার

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে কাল রাতেই মারা যান তিনি’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম ডেইলি ক্যাম্পাসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের নজরে আসে বিষয়টি এবং তারা এটাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে কাল রাতেই মারা যান তিনি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ডেইলি ক্যাম্পাস কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডেইলি ক্যাম্পাসের একটি ফটোকার্ড নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ডেইলি ক্যাম্পাসের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১২ মার্চ, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

ডেইলি ক্যাম্পাসের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবিসংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ওই দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে আলোচিত ফটোকার্ডের বিষয়ে গত ১২ মার্চ ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচিত ফটোকার্ডটি ডেইলি ক্যাম্পাস প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়।

অর্থাৎ ডেইলি ক্যাম্পাসের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে কাল রাতেই মারা যান তিনি’ শীর্ষক শিরোনামে ডেইলি ক্যাম্পাসের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X