কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের সর্বশেষ অবস্থা জানালেন খালেদ মাসুদ পাইলট

খালেদ মাসুদ পাইলট ও তামিম ইকবাল । ছবি : সংগৃহীত
খালেদ মাসুদ পাইলট ও তামিম ইকবাল । ছবি : সংগৃহীত

দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের অবস্থা সংকটাপন্ন। গুরুতর অসুস্থ হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তার হার্টের অবস্থা মূল্যায়নের জন্য এনজিওগ্রাম করা হচ্ছে। এবার তার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিমের শারীরিক অবস্থার আপডেট দেন তিনি।

পোস্টে তিনি লিখেন,

তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি। সবার কাছে দোয়ার আবেদন থাকল।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে দুটি ব্লক পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

এদিন বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হলেও পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য কেপিজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে, এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিসিবি ও তার পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও জানা গেছে, তার অবস্থা কিছুটা উন্নতির দিকে।

তামিমের অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থ, ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। আপাতত তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X