কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

‘মার্চ ফর গাজা’ অংশগ্রহণ নিয়ে আবেগঘন স্ট্যাটাস মাওলানা সাইফুল্লাহর

মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ছবি : সংগৃহীত
মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ছবি : সংগৃহীত

গাজা সংহতি কর্মসূচি ‘মার্চ ফর গাজা’য় পরিবারের সদস্যদের অংশগ্রহণ নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

শনিবার (১২ এপ্রিল) রাতে ভেরিফায়েড ফেসবুকে আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।

পোস্টে তিনি বলেছেন, বাসায় ফিরে শুনি, আমার তিন মেয়ে তাদের মায়ের সাথে ফ্ল্যাগ হাতে রাস্তায় গিয়েছিল। ফিরে এসে তারা চোখ-মুখে আবেগ নিয়ে জানাল, কীভাবে মানুষের তীব্র প্রতিক্রিয়া ও ভালোবাসার ঢেউ তারা দেখেছে। আজকের প্রোগ্রামে অংশ নেওয়া ছিল না শুধু হাঁটা বা উপস্থিতি—প্রচণ্ড রোদে বাইরে বের হওয়াটাও ছিল একধরনের ত্যাগ। আয়োজনের খরচটাও কম ছিল না। তখন নিজের মনেই ভাবছিলাম—আসলে কী অর্জন হলো? এই টাকাটা কি অন্য কোথাও খরচ হলে বেশী লাভ হতো?

মাওলানা সাইফুল্লাহ বলেন, বাচ্চাদের মাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কী বলো?’ সে চুপচাপ ফোনে একটা ভিডিও দেখাল—আমার ছোট ছোট মেয়েরা ঘরে দাঁড়িয়ে স্লোগানে কাঁপিয়ে তুলছে, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, হাইফা-ইলাত নিপাত যাক!’ সে বললো, ‘এই কচি অন্তরের আগামীর বোধই বা কম কিসে?’

প্রোগ্রামের অ্যাচিভমেন্টে নিয়ে তিনি বলেন, তখন মনে হলো—আজকের এই প্রোগ্রামের আসল অ্যাচিভমেন্ট ছিল এই বোধের জন্ম, এই স্পর্শ, এই হৃদয়ে পৌঁছানো। আসলে আপনারা কী ভাবছেন? কী লাভ হলো? আপনার দৃষ্টিভঙ্গি শুনতে চাই, জানতে চাই আপনাদের অভিজ্ঞতা ও মতামত- কী পেলাম আজকে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১০

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১১

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১২

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৩

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৪

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৫

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৬

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৭

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৯

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

২০
X