কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৯:০৯ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার নামে ভুয়া তথ্য প্রচার

কালবেলার নামে প্রকাশিত মিথ্যা সংবাদ। ছবি : সংগৃহীত
কালবেলার নামে প্রকাশিত মিথ্যা সংবাদ। ছবি : সংগৃহীত

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ‌‘ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন’- কালবেলাকে সূত্র হিসেবে উল্লেখ করে এমন তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে; যেটি আসলে গুজব। কারণ কালবেলা এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি। বিষয়টি যাচাই করে সংবাদের সত্যতা পায়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সম্প্রতি, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন’ শীর্ষক তথ্য জাতীয় দৈনিক কালবেলায় প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে। কালবেলার নামে প্রচারিত এই তথ্যটি মিথ্যা।

রিউমার স্ক্যানার অনুসন্ধান করে জানতে পেরেছে- লন্ডনভিত্তিক বাংলা সংবাদমাধ্যম সুরমা নিউজের এ সংক্রান্ত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

তারা জানিয়েছে, সংবাদের বিষয়টি নিশ্চিত হতে তারা কালবেলার ওয়েবসাইট, গত কয়েক দিনের প্রিন্ট সংস্করণ এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেছে। কিন্তু এ ধরনের কোনো সংবাদ পায়নি।

এ বিষয়ে কালবেলার অনলাইন বিভাগের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, ‘কালবেলার জনপ্রিয়তার সুযোগ নিয়ে একটি চক্র এসব ভুয়া তথ্য ছড়াচ্ছে। কালবেলা এমন কোনো সংবাদ প্রকাশ করেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X