সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাল টাকায় ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধকে ওমরাহ করাবেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও রইস উদ্দিন। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও রইস উদ্দিন। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে একজন বৃদ্ধ ব্যক্তিকে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্না করতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তির নাম রইস উদ্দিন। তিনি নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের বাসিন্দা। এ বছর কোরবানির পশুর হাটে নিজের লালনপালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশে।

এরপর বৃহস্পতিবার (৫ জুন) ১ লাখ ২৩ হাজার টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন তিনি। কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন। রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জালনোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। তা তিনি টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে বৃদ্ধ রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন, আমি ওই ভুক্তভোগী রইস চাচার জন্য উপহারের ব্যবস্থা করেছি। তাকে আমি আমার নিজ খরচে উমরাহ পালন করাতে চাই।

রইস উদ্দিন কালবেলাকে বলেন, অপু বিশ্বাস আমার মেয়ের মতো। আমি তার এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না। সে আমার সঙ্গে কথা বলেছে। আমার উমরাহ পালনের যা টাকা খরচ হবে সে দেবে বলেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X