কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১০:০৬ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

১৬ স্ক্রিনশট ফাঁস করলেন নীলা ইসরাফিল

নীলা ইসরাফিল। ছবি : সংগৃহীত
নীলা ইসরাফিল। ছবি : সংগৃহীত

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তুষার সারোয়ারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এনসিপির সাবেক নেত্রী ও গণমাধ্যমকর্মী নীলা ইসরাফিল। এর জেরে তাকে ‘আওয়ামী লীগ এজেন্ট’ আখ্যা দিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করছেন।

এ নিয়ে রোববার (২২ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

পোস্টের ক্যাপশনে নীলা ইসরাফিল লেখেন, ‌‘এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে তু একা না লক্ষ্য তু এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই।’

এ সময় তিনি ১৬টি আইডির মেসেজের স্ক্রিনশট পোস্টে যুক্ত করে দেন। সেখানে দেখা যায়, বিভিন্ন আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল দেওয়া হয়েছে।

এর আগে তিনি ফেসবুকে আরেক পোস্টে বলেন, ‘যারা আমাকে মনে করছেন আমি কারও এজেন্ট হয়ে কাজ করছি, তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমি নীলা ইসরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা কালোকে কালোই বলা আমার অভ্যাস এবং আমি মনে করি, একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X