বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের ঘটনার জেরে নয়, সেই সেনা সদস্য চাকরি ছাড়েন আগে

শোভন সৈকত। ছবি : সংগৃহীত
শোভন সৈকত। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ ফর গোপালগঞ্জ’ কর্মসূচি ঘিরে দলটির নেতাদের ওপর হামলা চালান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী অন্তত চারজন নিহত হন।

তবে এমন প্রেক্ষাপটে ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সেনা সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি গোপালগঞ্জের এই পরিস্থিতির পর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।

স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এই দাবি সঠিক নয়। এই সেনা সদস্য ঘটনার ছয় দিন আগে অর্থাৎ গত ১০ জুলাই তার ফেসবুক অ্যাকাউন্টে চাকরি ছাড়ার ব্যাপারে পোস্ট দেন।

পোস্টে শোভন সৈকত লেখেন, ‘আজ হাজারো কষ্ট বুকে নিয়ে আমার আবেগের আমার শখের ইউনির্ফম জমা দিয়ে বাড়ির পথে হাঁটছি। আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য আজকে আমার গায়ের শখের ইউনিফর্ম জমা করতে হয়েছে। অনেকের চোখে মনের হতে পারে এটা ভুল ডিসিশন; কিন্তু আমার চোখে এটা একটি সঠিক ডিসিশন। আসলে পরিস্থিতি আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। এখান থেকে চলে যাওয়া এতটা সহজ নয়, যারা আমাকে এখান থেকে বের হতে সাহায্য করেছে, তাদের সবাইকে ধন্যবাদ। যাই হোক এখন আমার গন্তব্য হলো সেই চিরস্থায়ী লক্ষ্যের দিকে। যা কখনো আমাকে হতাশ করবে না ইনশাআল্লাহ। আমার স্বাধীনতা, আমার ইচ্ছা, আমার অধিকার।’

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সেনা সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি গোপালগঞ্জের এই পরিস্থিতির পর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।

অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X