কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার ফটোকার্ড এডিট করে বাইডেনের নামে ভুয়া তথ্য প্রচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দৈনিক কালবেলার ফটোকার্ড এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নামে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।

ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জো বাইডেন’। শনিবার (৬ জানুয়ারি) ‘বাংলাদেশ আওয়ামী সাইবার ফোর্স’ নামক একটি ফেসবুক গ্রুপে ‘Aduri Sarkar’ নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, ‘অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জো বাইডেন’। এসব পোস্টে দৈনিক কালবেলার লোগোসমৃদ্ধ একটি ফটোকার্ড যুক্ত করা হয়েছে।

ইতোমধ্যেই ভুয়া তথ্য সংবলিত ওই ফটোকার্ড কালবেলার নজরে এসেছে। ওই কার্ডে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। সেখানে মনগড়া তথ্য দিয়ে কালবেলার নাম জুড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই কালবেলার পক্ষ থেকে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশের নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন মর্মে জো বাইডেন কোনো বক্তব্য দেননি। কালবেলা ওই শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং ওই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

মারধরের পর পুলিশে সোপর্দ করা সেই তিতুমীর কলেজছাত্র কারাগারে 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১০

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

১১

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

১২

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

১৩

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

১৪

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

১৫

মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

১৬

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে 

১৭

বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

১৮

কোনো মূল্য দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র: রুবিও

১৯

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ 

২০
X