কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

রেলপথমন্ত্রীর সঙ্গে শিপার্স কাউন্সিল পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

রেলপথমন্ত্রীর সঙ্গে শিপার্স কাউন্সিল পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সৌজন্য
রেলপথমন্ত্রীর সঙ্গে শিপার্স কাউন্সিল পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সৌজন্য

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২১ জানুয়ারি, (রোববার) এই সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিপার্স কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহ্সান; পরিচালকবৃন্দ- সৈয়দ মো. বখতিয়ার ও গনেশ চন্দ্র সাহা।

শুরুতে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ মন্ত্রীকে ফুলের তোড়া প্রদানের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসসিবি চেয়ারম্যান মন্ত্রীর নিকট কাউন্সিলের কর্মকাণ্ড উপস্থাপন করে বলেন, এ সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অত্র কাউন্সিলের পক্ষ থেকে দেশের যোগাযোগ ব্যবস্থা তথা রেলওয়ে খাতের উন্নয়ন ও বিদ্যমান নানাবিধ সমস্যা সমাধানের ওপর কতিপয় সুপারিশ মন্ত্রীর কাছে পেশ করা হয় এবং সেগুলো সমাধানের ব্যাপারে তিনি মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়নসহ রেলপথ সম্প্রসারণে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপের ভূয়সী প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মন্ত্রী অত্যন্ত ধৈর্য, সহানুভূতি ও মনোযোগ সহকারে আলোচনা শুনেন এবং রেলপথ উন্নয়ন ও ব্যবস্থাপনায় যেসব বাধা রয়েছে তা দূর করার আশ্বাস প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X