পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

জিল্লুল হাকিমকে গ্রেপ্তারে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা

সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : সংগৃহীত
সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : সংগৃহীত

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করা হলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের এক প্রবাসী আওয়ামী লীগ নেতা।

পুরস্কার ঘোষণা করা ওই আওয়ামী লীগ নেতার নাম আশরাফুল ইসলাম। বুধবার (২ অক্টোবর) রাতে তিনি তার (Ashraf Islam) নামের একটি ফেসবুক আইডিতে একটি পোস্ট করে এ ঘোষণা দেন।

জানা যায়, ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম ফ্রান্স আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে নিতি ফ্রান্সে অবস্থান করছেন।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন- রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি, মন্ত্রী গ্রেপ্তারের নিউজ চাই না। র‍্যাব, ডিবি রাজবাড়ীর সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারলে র‍্যাব ডিবিকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।

দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করলেও তার নিজ জেলা রাজবাড়ীর রাজনীতি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় তার ফেসবুকে সমালোচনা করতেন আশরাফুল।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফ্রান্স প্রবাসী সাবেক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম ইতঃপূর্বে রাজবাড়ী জেলায় মাদক চোরাচালান ও সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তারে রাজবাড়ীর পুলিশ মুখ্য ভূমিকা নেওয়ায় জেলা পুলিশকে ৫০ হাজার টাকা পুরস্কার দেন। জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় রাজবাড়ীর শহর এবং দৌলতদিয়া ঘাটের সিসি ক্যামেরা পুনঃস্থাপনের জন্য পুলিশ সুপারকে কয়েক লাখ টাকার সরঞ্জাম কিনে দিয়েছিলেন। জেলার বাল্যবিবাহ রোধে পুলিশ ইউএনওদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাল্য বিবাহ বন্ধে সংবাদদাতাকে ৫ হাজার করে পুরস্কার দিয়েছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ও তার ছেলে আশিক মাহমুদ মিতুলসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে তিনটি ও বালিয়াকান্দি থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত জিল্লুল ও তার ছেলে মিতুল গ্রেপ্তার হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১০

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১১

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৩

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৪

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৫

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৬

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৭

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৮

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

২০
X