স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রফি নিয়ে দেশের পথে রোহিতদের বিমান

বিমানে ট্রফির সঙ্গে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব (বাঁয়ে) ও শিরোপা উৎসব। ছবি : সংগৃহীত
বিমানে ট্রফির সঙ্গে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব (বাঁয়ে) ও শিরোপা উৎসব। ছবি : সংগৃহীত

গত শনিবার হয় ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল। হারিকেনের কারণে এতদিন দেশে ফেরা হয়নি টি-টোয়েন্টির শিরোপাজয়ী ভারতের। অবশেষে ফাইনাল ম্যাচের ভেন্যু বার্বাডোজ থেকে বিশেষ বিমানে দেশে ফিরছেন রোহিত-কোহলিরা।

বিশ্ব চ্যাম্পিয়নদের আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে এয়ান ইন্ডিয়া। বিশেষ বিমানটির নাম দেওয়া হয়েছে এআইসি২৪ডব্লিউসি। অর্থাৎ চাটার্ড এই ফ্লাইটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ।

বৃহস্পতিবার ভোরে ভারতের রাজধানী দিল্লিতে নামার কথা রোহিতদের বহনকারী বিমানটির। কয়েক ঘণ্টা বিশ্রামের পর ট্রফি সহকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাবেন বিশ্বকাপজয়ী পুরো দল।

দিল্লি থেকে মুম্বাই আসবে ভারতীয় দল। সেখানে চলবে বিশ্বজয়ের উৎসবের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় গণমাধ্যমের সূত্র বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টায় দিল্লির বিমানবন্দরে নামবেন রোহিত-কোহলিরা।

সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে পুরো ভারতীয় ক্রিকেট দল। গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের পর ড্রেসিংরুমে গিয়ে রোহিত-কোহলিদের সঙ্গে নরেন্দ্র মোদি।

এরপর দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে মুম্বাই যাবে ভারতীয় ক্রিকেট দল। ছাদ খোলা বাসে মুম্বাই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিত-কোহলিরা।

বিসিসিআইয়ের সচিব জয় শাহের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন রোহিত শর্মা। নানা আনুষ্ঠানিকতা শেষে ক্রিকেটাররা ফিরে যাবেন নিজ নিজ বাড়িতে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X