স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৯:৪২ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রোহিতদের পরের লক্ষ্য টেস্টের রাজদণ্ড

এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য ভারতের। ছবি : সংগৃহীত
এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য ভারতের। ছবি : সংগৃহীত

বার্বাডোজে শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ছোট সংস্করণের প্রথম বিশ্বকাপ জয়ের ১৭ বছর পর আবার সাফল্য পেয়েছে তারা। সেই সাফল্যের দুদিন না কাটতেই নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। তাদের পরের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের রাজদণ্ড আগেও জিতেছে ভারত। কিন্তু তখন সেরা দুই দলের ফাইনাল হতো না। র‌্যাঙ্কিং সেরার হাতে তুলে দেওয়া হতো রাজদণ্ড। এখন টেস্টখেলুড়ে দেশগুলোর মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা শেষে সেরা দুই দল খেলে ফাইনালে। আগের দুবার টানা টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল খেলেছে ভারত। প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল। গতবার তারা ফাইনাল হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অনেক দিন ধরেই আইসিসির টুর্নামেন্টে শিরোপা জিততে পারছিল না ভারত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পরিস্থিতি বদলে গেছে। তাই নতুন লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি বলেন, ‘আমাদের দল যেভাবে উন্নতি করছে, তাতে আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। এ দুই টুর্নামেন্টে প্রায় একই দল খেলবে। সিনিয়র ক্রিকেটাররাও থাকবে। ওই দুই ট্রফি আমরা জিততে চাই।’

২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনাল খেলার লক্ষ্য রোহিতদের।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরে এলো মন্ত্রণালয়

ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৫০ জনের বিরুদ্ধে মামলা

১০

সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে রথযাত্রা : প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

পাঁচ বছর আগের টুইট ভাইরাল / ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

১২

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

১৪

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

১৫

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

১৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

১৭

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

১৮

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

১৯

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

২০
X