স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১০:১৬ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিবিয়ান মাটিতে ভারতের টানা পঞ্চম সিরিজ জয়

টেস্ট সিরিজের ট্রফি হাতে রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
টেস্ট সিরিজের ট্রফি হাতে রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। কুইন্স পার্ক ওভালে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে শেষ দিনের খেলা। ফলে জয়ের কাছে থেকেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মার দলকে।

ফলে দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ল তারা।

এর আগে ডমিনিকায় প্রথম টেস্ট ম্যাচে ভারত এক ইনিংস এবং ১৪১ রানে জয়লাভ করে। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারা ক্রেগ ব্রাফেটের দলকে এবার বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। যদিও এই টেস্টে ডমিনিকার চেয়ে ভালো পারফরম্যান্স করেছে ওয়েস্ট ইন্ডিজ। কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান।

প্রথম ইনিংসে বিরাট কোহলির ২৯তম সেঞ্চুরিতে ৪৩৮ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৫/৬০) ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৫৫ রানে। ১৮৩ রানে এগিয়ে থাকা ভারত এরপর দ্রুত গতির ব্যাটিংয়ে ক্যারিবীয়দের ৩৬৫ রানের বড় লক্ষ্য দেয়। স্বাগতিকরা ২ উইকেটে ৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করে। এরপরই বৃষ্টির হানা। খেলা হওয়ার সম্ভাবনা জাগালেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত একটি বলও মাটিতে গড়ায়নি।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। আর সিরিজে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা রবিচন্দ্রন অশ্বিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X