ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৩:১৮ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পেসার মারুফার এসএসসিতে সাফল্য

মারুফা আক্তার । ছবি : সংগৃহীত
মারুফা আক্তার । ছবি : সংগৃহীত

খেলার মাঠে নিজের বোলিং দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। এবার মাঠের বাইরেও নিজের প্রতিভার ঝলক দেখালেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৪ দশমিক ৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এ উঠতি পেসার।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মারুফা।

সবার দোয়ায় এই ভালো ফলাফল হয়েছে বলে মারুফার বিশ্বাস। এ ছাড়াও খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারে এজন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

মারুফার বাবা মোহাম্মদ আইমুল্লাহ বলেন, খেলাধুলার মধ্যে থেকেও মেয়ে আমার যে রেজাল্ট করেছে, তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন, আগামী দিনেও সে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে।

নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টারপাড়ার মেয়ে মারুফা। অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা পান তিনি। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তার বলের তোপ দেখেছে ক্রিকেট ভক্তরা। প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে এই পেসার বড় ভূমিকা রাখেন। তাই তো ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানার কণ্ঠেও মারুফাকে নিয়ে স্তুতি। এমন কী মারুফার মোক্ষম প্রতিভা তাদের দলকেও অনুপ্রেরণা দিচ্ছে বলে জানান মান্ধানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১০

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১১

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১২

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৪

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৫

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৭

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৮

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৯

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

২০
X