স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে দল কিনলেন শাকিব খান

এবার ক্রিকেটে পা রাখলেন শাকিব খান। ছবি : সংগৃহীত
এবার ক্রিকেটে পা রাখলেন শাকিব খান। ছবি : সংগৃহীত

রাজনৈতিকভাবে বেশ অস্থির সময় যাচ্ছে বাংলাদেশে যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। ছাত্র-জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। তবে এর মধ্যেই নতুন খবর, বিপিএলে দল কিনে ফেলেছে বাংলা চলচিত্রের কিং খান খ্যাত শাকিব খানের রিমার্ক-হারল্যান।

এদিকে গত আসর থেকেই শোনা যাচ্ছিল বিপিএল থেকে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। সে তালিকায় সবার উপরেই ছিল ৪ বারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২৪ বিপিএলের শুরুতেই দলটির কর্ণধার নাফিসা কামাল, আয়ের ভাগ দাবিতে আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে।

সাবেক সরকারপ্রধান শেখ হাসিনার পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে যে বদল আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ডেও সেটা অনেকটাই পরিষ্কার। তাই ধারণা করা যাচ্ছে- গত আসরেই দল না রাখার হুঙ্কার দেওয়া নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না আসন্ন বিপিএলে।

কিন্তু কুমিল্লা না থাকলেও বিপিএলে তারকা মালিকের উপস্থিতি কমছে না। ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত শাকিব খানের এ প্রতিষ্ঠানটি।

‘রিমার্ক ও হারল্যান’ নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে চলতি বছরের শুরুতেই যুক্ত হয়েছেন শাকিব, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মালিকানায় রয়েছেন দেশীয় চলচ্চিত্রের সেরা এই সুপারস্টার। তবে এ প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা নন শাকিব, দেশের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগেই গড়ে উঠেছে রিমার্ক-হারল্যান।

আগামী বিপিএলের জন্য ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে রিমার্ক-হারল্যান। ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ।

ইতোমধ্যে সাইনিং মানিসহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছে উভয় পক্ষ। সবশেষ বিপিএলে ঢাকার মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম তথন ছিল দুর্দান্ত ঢাকা। যদিও তার আগের বিপিএলে দলটির মালিকানা ছিল রুপা গ্রুপের কাছে। রুপা গ্রুপের অধীনে তখন দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। এবারও অব্যাহত থাকছে নাম বদলের সেই পুরোনো সংস্কৃতি। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।

এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে। আর আগামী সেপ্টেম্বরের যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্জাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা ভর করেছে বিসিবির ঘাড়ে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

দুধ দিয়ে গোসল / ন্যায়বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১০

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১১

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১২

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৩

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৫

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১৬

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৭

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৮

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৯

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

২০
X