স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাওয়ালপিন্ডিতে স্বপ্নময় চতুর্থ দিন শুরু বাংলাদেশের

হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত
হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে শুরু বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত আটকে দেওয়ার স্বপ্ন বোলারদের। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সকাল থেকে আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ২ উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। আগের দিনের অপরাজিত সাইম আইয়ুবের সঙ্গে ব্যাট করতে নেমেছেন অধিনায়ক শান মাসুদ।

এর আগে নাইট ওয়াচম্যান খুররম শেহজাদের আউটের মধ্য দিয়ে শেষ হয় রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। যদিও দিনের শুরুতে দাপট ছিল পাকিস্তানের বোলারদের।

বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। লক্ষ্য ছিল লিড নেওয়ার। তবে হতশ্রী ব্যাটিং আর ব্যাটারদের দায়িত্বহীনতায় লিড নেওয়া তো দূরের কথা, উল্টো ফলোঅনের আশঙ্কায় পড়ে সফরকারীরা।

দিনের শুরু থেকে অস্বস্তিতে ভুগছিলেন জাকির হাসান। ব্যক্তিগত ১ রানে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবকার আহমেদের হাতে ধরা পড়েন তিনি। আরেক ওপেনার সাদমানকে সাজঘরে ফেরান খুররম। ২৩ বলে ১০ রানে বোল্ড হন বাঁহাতি এ ব্যাটার।

একই ওভারে খুররমের তৃতীয় শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে মুমিনুল হককে আউট করেন মীর হামজা। মাত্র ১৪ বলের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

মীর হামজার পরের শিকার প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। উইকেটকিপারের হাতে ধরা পড়েন মুশফিক। এতে ফলোঅনের পাশাপাশি সর্বনিম্ন রানের ইনিংসও চোখ রাঙাতে থাকে বাংলাদেশকে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রান, টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

খুররমের চতুর্থ শিকার সাকিব আল হাসান। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় কাঁপছিল বাংলাদেশ। তবে লিটনের পর মিরাজের অর্ধশতকে ফলোঅন এড়ায় টাইগাররা।

ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক করেন লিটন। এরপর মিরাজও করেন অর্ধশতক। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দেশের বাইরে একই টেস্টে ৫ উইকেট ও অর্ধশতক করেন মিরাজ। টেস্টে মিরাজের এটি অষ্টম অর্ধশতক। এ ছাড়া ৮ নম্বর বা এর পরে ব্যাট করতে নেমে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্ধশতক তার (৭টি)।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রান করে আউট হন মিরাজ। এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৭ রান। এরপর তাসকিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খুররম। লিটন দাস ২২৮ বলে ১৩৮ রান করেন। বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৬২ রানে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১০

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১১

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৩

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৪

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৬

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৮

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৯

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

২০
X