স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়ক হয়েই ফিরছেন বুমরা

যশপ্রীত বুমরা । ছবি : সংগৃহীত
যশপ্রীত বুমরা । ছবি : সংগৃহীত

চোটে পড়ে দশ মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে মাঠে ফিরছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার যশপ্রীত বুমরা। তবে শুধু বোলার হিসেবে নয়, বুমরাকে ফেরোনো হচ্ছে অধিনায়ক হিসেবে। আয়ারল্যান্ডে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুমরাকে অধিনায়ক ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর আগে ভারতকে এক টেস্টে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে বুমরার।

দীর্ঘদিন ধরেই চোটে ভুগছিলেন প্রতিভাবান এই পেসার। বেশ কয়েকবার গুঞ্জন তৈরি হয়েছিল দ্রুতই মাঠে ফিরবেন। তবে চোট তার সঙ্গ ছাড়ছিল না। একই কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরেও খেলতে পারেননি তিনি। ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও মিস করেছেন বুমরা। পিঠে অস্ত্রোপচার করানোর পর লম্বা বিরতিতে যেতে হয়েছে তাকে।

আইরিশদের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ভারতীয় দলের বেশির ভাগ নিয়মিত ক্রিকেটারকে। দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে বুমরাহর সহকারী করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। উইকেটরক্ষক হিসেবে আছেন সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। পেস বোলিং আক্রমণে প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং ও আভেস খানদের মতো তরুণদের সুযোগ করে দেওয়া হয়েছে। দলে স্পিনার হিসেবে আছেন রবি বিষ্ণই ও ওয়াশিংটন সুন্দর। আইপিএল মাতানো ইয়াসভি জায়সাওয়াল ও রিঙ্কু সিংকেও এই দলে রাখা হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ আগস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X