স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে পেছনে ফেললেন মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জার্সিতে সবচেয়ে বেশি রান ছিল তামিম ইকবালের। ছিল বলতে হচ্ছে কারণ, তাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে তার দরকার ছিল মাত্র ৯ রানের।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৮ রানে আউট হয়ে যান তিনি। এতে স্পর্শ করেন দেশসেরা ওপেনার তামিমের ১৫ হাজার ১৯২ রান। তবে ডানহাতি অভিজ্ঞ এ ব্যাটার দ্বিতীয় ইনিংসে ১ রান করতেই বনে যান দেশের সর্বোচ্চ রানের মালিক।

শুধু তাই নয়, দেশের জার্সিতে সবচেয়ে বেশিদিন ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে। অবশ্য মাইল ফলকের এ দিনে নিজের ইংনিসটা বড় করতে পারেননি মুশফিক। রবিচন্দ্রন অশ্বিনের বলে মিডঅনে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন তিনি। সে সময় তার রান ছিল ১৩।

৯১ টেস্টে অভিজ্ঞ এ ক্রিকেটারের টেস্ট রান হচ্ছে ৫ হাজার ৯১৩। ২৭১ ওয়ানডেতে করেছেন ৭ হাজার ৭৯২ রান। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার আগে ১০২ ম্যাচে করেন ১ হাজার ৫০০ রান। সবমিলিয়ে বর্তমানে তার মোট রান ১৫ হাজার ২০৫। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া তামিম ইকবালের রান ১৫ হাজার ১৯২।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। কাজেই আপাতত কিছুদিন থেকে যাচ্ছে মুশফিকের সর্বোচ্চ রানের রেকর্ডটি।

বাংলাদেশের হয়ে ১৫ হাজার আন্তর্জাতিক রান করতে পেরেছেন কেবল দুজন, তামিম ও মুশফিক। ১৪ হাজার ৬৯৪ রান নিয়ে সাকিব আল হাসান রয়েছেন তৃতীয়তে। ১০ হাজার ৬৯৪ রান করে দেশের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X