স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির কাছ থেকে সুখবর পেলেন চার টাইগার ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করলেও ভারতে চেন্নাই টেস্টে ভরাডুবি হয় বাংলাদেশের। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ২৮০ রানে হেরে যায় টাইগাররা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছ থেক সুখবর পেয়েছেন চার টাইগার ক্রিকেটার।

আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করা হয়। ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৮২ রান। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন টাইগার দলপতি।

বল হাতে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। তবে প্রথম ইনিংসে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল তার। ফলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে বর্তমানে ৪৩তম স্থানে আছেন এ অলরাউন্ডার।

বোলারদের মধ্যে এগিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করায় ৪৪তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ। আর ৮ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে আছেন তাসকিন।

চেন্নাই টেস্টে শতক করায় র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ভারতের ৩ ক্রিকেটার ঋষভ পান্ত, শুভমান গিল ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৩৯ করার পর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন পান্ত।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে অপরাজিত ছিলেন গিল। ফলে ১৪তম স্থানে উঠে এসেছেন তিনি। আর প্রথম ইনিংসে ১১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের কারণে ৭ ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৩তম স্থানে আছেন অশ্বিন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১০

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১১

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১২

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৩

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৪

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৫

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৬

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৭

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৮

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৯

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

২০
X