ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:০৮ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেন তামিম

নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

এইতো কিছুদিন আগেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল। সিরিজ চলাকালে সাংবাদিকদের ডেকে হঠাৎ এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। যদিও পরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি।

আবারও হঠাৎ সিদ্ধান্ত। এবার আর অবসর না। অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল। তবে এবার আর সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণ সিদ্ধান্তটা এবার একা নেননি তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ বোর্ডের অন্যান্য কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এমনকি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তামিম।

গত রাতের সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল জালাল ভাই ও নাজমুল হাসান পাপন ভাইয়ের সঙ্গে। আমার সবকিছু নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নিজের থেকে ওনাদের বলেছি যে আজ (কাল) থেকে আমি ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমার চোট একটা কারণ। যে ইনজেকশনটা নিয়েছি ওটা হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে দল আগে। দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব ছাড়াটা সবচেয়ে ভালো বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনি বুঝেছেন।’

তামিম ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। দেড় মাসের ছুটি নিয়ে পরিবার নিয়ে চলে যান দুবাইয়ে। সেখান থেকেই লন্ডনে গিয়ে চিকিৎসক দেখিয়ে গত সোমবার বিকেলে দেশে ফিরেছেন। কিন্তু চোটের অবস্থা খুব একটা ভালো নয় তার। এ কারণেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা।

আরও পড়ুন : অধিনায়কত্ব নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন তামিম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X