স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পূর্ণ মেয়াদে শ্রীলঙ্কা দলের দায়িত্ব পেলেন জয়সুরিয়া

সনৎ জয়সুরিয়া। ছবি : সংগৃহীত
সনৎ জয়সুরিয়া। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ব্যাটার সনৎ জয়সুরিয়াকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটি অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করা জয়াসুরিয়াকে পূর্ণকালীন ভূমিকার জন্য নির্বাচিত করে।

চলতি অক্টোবর থেকে জয়াসুরিয়ার চুক্তি কার্যকর হয়েছে এবং এটি চলবে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত। এর আগে তিনি এ বছর শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তার আগে এসএলসির ক্রিকেট পরামর্শক হিসেবে কাজ করেছিলেন।

জয়াসুরিয়ার প্রথম দায়িত্ব ছিল ভারতের বিপক্ষে ঘরের মাঠে হওয়া সাদা বলের সিরিজ। ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, শ্রীলঙ্কা ওডিআই সিরিজে ভালো পারফর্ম করে। প্রথম ম্যাচটি টাই হলেও, পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়। এটি ছিল ১৯৯৭ সালের পর ভারতের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়।

ইংল্যান্ড সফরেও শ্রীলঙ্কার পারফরম্যান্স প্রশংসনীয় ছিল। প্রথম দুটি টেস্টে হেরে গেলেও, তারা তৃতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসে এবং দ্য ওভালে ইংল্যান্ডকে হারায়।

পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে জয়াসুরিয়ার প্রথম দায়িত্ব হবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, যা শুরু হবে ১৩ অক্টোবর। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১০

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১১

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১২

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৩

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৪

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৫

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৬

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

২০
X