স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৯:৩২ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের রেকর্ড সংগ্রহ

ব্যাটারদের ঝড়ে রান পাহাড়ে চেপে বসেছে ভারত। ছবি : সংগৃহীত
ব্যাটারদের ঝড়ে রান পাহাড়ে চেপে বসেছে ভারত। ছবি : সংগৃহীত

ভারতীয় ব্যাটারদের ব্যাটিং ঝড়ে তছনছ বাংলাদেশের বোলিং আক্রমণ। হায়দরাবাদে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং তাণ্ডবে রেকর্ড গড়ল ভারত। সঞ্জু স্যামসনের বিধ্বংসী সেঞ্চুরি এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের অর্ধশতকে ভর করে ভারত নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২৯৭ রান সংগ্রহ করেছে। এ রান যে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সর্বোচ্চ।

বাংলাদেশের বোলারদের ওপর নির্দয় আক্রমণের চূড়ান্ত উদাহরণ হলো রিশাদ হোসেনের দশম ওভার। সেই ওভারে পাঁচটি ছক্কা মেরে ভারত আদায় করে নেয় ৩০ রান! শুধু দুটি ওভারে ভারতের রান ছিল ১০-এর নিচে, বাকি সব ওভারেই বাংলাদেশের বোলারদের ছত্রভঙ্গ করে রান তুলেছে ভারত।

সঞ্জু স্যামসন, যিনি এদিন দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে দ্রুততম সেঞ্চুরি হাঁকান, শুরু থেকেই বোলারদের উপর আক্রমণ চালিয়ে যান। তার সাথে সূর্যকুমার যাদবের কার্যকরী ফিফটিও বাংলাদেশের বোলারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। গোয়ালিয়র ও দিল্লিতে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচে বাংলাদেশ সহজেই হেরে গিয়েছিল। হায়দরাবাদে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোই ছিল নাজমুল হোসেন শান্তর দলের লক্ষ্য। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ে প্রথমেই তাদের প্রতিরোধ কার্যত ভেঙে পড়ে।

ভারতের করা ২৯৭ রান টি-টোয়েন্টিতে যে কোনো টেস্ট খেলুড়ে দলের সর্বোচ্চ রান। এর আগে আফগানিস্তান ২৭৮ রান করে এই রেকর্ড ধরে রেখেছিল, যা আজ ভারত ভেঙে নতুন উচ্চতায় নিয়ে গেল।

এই ম্যাচ দিয়ে ভারত যেমন নিজেদের রেকর্ড বইয়ে নতুন অধ্যায় লিখেছে, তেমনি বাংলাদেশ আবারও ভারতীয় ব্যাটিংয়ের সামনে দাঁড়াতে ব্যর্থ হলো।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X