বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কে হলেন টাইগারদের নতুন কোচ?

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হলো চন্ডিকা হাথুরুসিংহেকে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কান কোচকে শোকজের পাশাপাশি বরখাস্ত করার কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

এরপরই নতুন কোচের নাম ঘোষণা করেন বোর্ড সভাপতি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ফিল সিমন্স আপাতত দায়িত্ব নেবেন বাংলাদেশ দলের।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আপাতত সে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ক্যারিবীয় এ কোচের মেয়াদ। বিসিবি সভাপতি জানিয়েছেন, আগামী দুই-একদিনের মধ্যেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স।

এর আগে বেশ কয়েকটি জাতীয় এবং ফ্র্যাঞ্চাইজি দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ৬২ বছর বয়সী এ তারকার। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে দুদফা করে দায়িত্ব পালন করেন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব। এ ছাড়া আয়ারল্যান্ড ও আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন এ ক্যারিবিয়ান।

এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দল বার্বাডোজ ট্রাইডেন্টসের কোচ ছিলেন ফিল সিমন্স। ২০০১ সালে ত্রিনিদাদ ও টোবাগো ক্রিকেট বোর্ডের কোচ হিসেবে শুরু করেন কোচিং ক্যারিয়ার।

এ ছাড়া তার কোচিংয়ে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপে বিশেষজ্ঞ কোচ হিসেবে ছিলেন পাপুয়া নিউগিনির দায়িত্বে। সর্বশেষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংসের হেড কোচ ছিলেন তিনি। এ ছাড়া মেজর লিগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হেড কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

মূলত ব্যাটিং অলরাউন্ডার ছিলেন ফিল সিমন্স। ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের বেশি রান রয়েছে তার। দলকে নিয়ে কঠোর মানসিকতার কারণে ফিল সিমন্সকে ভালো লেগেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেল

১০

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, তলিয়ে গেছে দোকানপাট

১১

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১২

বিনামূল্যে ট্রেনযাত্রীদের তৃষ্ণা মেটানো মুন্নু শেখকে সম্মাননা

১৩

৬৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন অনলাইনে

১৪

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

১৫

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

১৭

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

১৮

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

১৯

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

২০
X