ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়ক ঠিক করতে আরেকটু সময় নিতে চায় বিসিবি

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি জালাল ইউনুস। ছবি : সংগৃহীত
বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি জালাল ইউনুস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের জরুরি সভা।

সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব কে করবেন সেটা ঠিক করার দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে ১২ আগস্টের মধ্যে নতুন অধিনায়কের নাম জানাবেন।

এর আগে গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে সভাপতি পাপনের বাসভবনের গ্যারেজে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সেখানেই স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই ওপেনার। বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ-মুহূর্তে এসে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সংকট নিরসনে আগামী দু-একদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে চায় বিসিবি।

এই প্রসঙ্গে জালাল ইউনুস জানান, বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় যেহেতু ৫ সেপ্টেম্বর, তাই এ বিষয়ে আরেকটু সময় নিতে চায় বোর্ড।

নতুন অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১০

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৩

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৪

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৫

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৬

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৮

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

২০
X