ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অমিতের ডাবল সেঞ্চুরি

অমিত হাসান। ছবি : সংগৃহীত
অমিত হাসান। ছবি : সংগৃহীত

আব্দুল হালিমের করা লেগ স্টাম্পের ওপর বল হুক করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে উদযাপন শুরু করেন অমিত হাসান। প্রতিপক্ষের ফিল্ডাররাও তখন তাকে অভিবাদন দিতে ভুলেননি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি বলে কথা। ডান হাতি এই ব্যাটারের সঙ্গে জুটি বেঁধে তিন অঙ্ক ছুঁয়েছেন আসাদুল্লাহ আল গালিবও। এতেই পাহাড়সম পুঁজি গড়ে ইনিংস ঘোষণা করল সিলেট বিভাগ। জাতীয় লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনে খুলনা বিভাগের বিপক্ষে দেখা মিলল এ দুজনের দুর্দান্ত ব্যাটিং।

কক্সবাজারের একাডেমি মাঠে ৭ উইকেটে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। পরে দুই ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ৩ রান তোলে খুলনা বিভাগ। ২১৩ রান করেছেন অমিত ও ১১৫ রানের ইনিংস খেলেন গালিব। শেখ মেহেদীর ৪ উইকেট ও জিয়াউর রহমানের ৩ উইকেটই খুলনার প্রাপ্তি।

কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বিভাগকে দিনের প্রথম সেশনে ৩১৮ রানে আটকে দেয় চট্টগ্রাম বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০২ রান তোলে তারা। টপ অর্ডারে ব্যর্থতার পর চট্টগ্রামের হাল ধরেন ইয়াসির আলি ও শাহাদাত হোসেন দিপু। ৮১ রান করা ইয়াসিরের সঙ্গে আজ শুরু করবেন ৬৪ রানে অপরাজিত থাকা দিপু।

রাজশাহীতে রংপুরের সঙ্গে ব্যাটিং ব্যর্থতায় ডুবল রাজশাহী বিভাগও। ১৮৯ রানে গুটিয়ে গিয়ে আবার রাজশাহীকেও সামন রানে আটকে দেয় রংপুর। পরে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৮৩ রান তোলে রংপুর। এ ছাড়াও ঢাকা মেট্রোর ৩০৪ রানের জবাবে ৬ উইকেটে ২৫৪ রান তুলেছে ঢাকা বিভাগ। ৬০ রান করে অপরাজিত শুভাগত হোম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X