ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের জন্য শর্তহীন অধিনায়কত্বের প্রস্তাব বিসিবির

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপের জন্য ক্রিকেট দলগুলোর দল ঘোষণার সময়সীমা ১২ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতিও ছিল এর মধ্যে দল ঘোষণার। কিন্তু অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত না আসায় সেটি পেছানো হয়েছে। তবে ১২ তারিখের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করবে বলে জানিয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির পরিচালনা পরিষদের অধিনায়ক নির্বাচন নিয়ে জরুরি সভা হয়। সেই সভায় ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচনের প্রশ্নে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নিরঙ্কুশ সমর্থন লাভ করায় অধিনায়ক নির্বাচনে সাকিবকে কোনো শর্ত দেবে না বোর্ড। বরং বাঁহাতি এ অলরাউন্ডারের মতামত ও ইচ্ছাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

আবার তামিম ইকবাল নিয়ে ধোঁয়াশা থাকার পরেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এতদিন কেন সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেননি, সে প্রশ্ন বড় হয়ে ওঠে গতকালের সভা শেষের সংবাদ সম্মেলনে। যতবারই এ প্রশ্ন হয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস একই উত্তর দিয়েছেন– ‘আমরা সবাই আজ (গতকাল) সভাপতিকে দায়িত্ব দিয়েছি, যাদের নাম এসেছে তাদের সঙ্গে কথা বলে অধিনায়ক ঠিক করতে।’ এখানে যারা বলা হলেও বোর্ডের পছন্দ সাকিব। বিসিবির এ পরিচালক জানান, দু-এক দিনের মধ্যে সাকিবের সঙ্গে ফোনে কথা বলে অধিনায়ক ঘোষণা করা হবে।

জালাল ইউনুস বলেন, ‘সাকিবের মত জানা হবে সে কীভাবে কী করতে চায়।’

বিসিবি সভাপতি সাকিবের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবেন তিনি তিন সংস্করণে অধিনায়ক থাকতে চান কিনা। ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার রাজি থাকলে বোর্ড আপত্তি করবে না। তবে সাকিবের দিক থেকে কোনো পরামর্শ থাকলে, সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বিসিবি।

যদিও বোর্ড কর্তাদের অনেকের ধারণা, সাকিবের সঙ্গে সভাপতি পাপনের কথা হয়ে গেছে। তিনি রাজি হওয়ার পরই জরুরি সভা ডেকে পরিচালকদের সমর্থন নেওয়া। কথা হোক বা নাই হোক সাকিব-ই যে বোর্ডের প্রথম পছন্দ বিশ্বকাপ দলের অধিনায়ক হিসেবে তাতে কোনো সন্দেহ নেই। এশিয়া কাপের দল ঘোষণার দিনই সবকিছু নিশ্চিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X