স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৫:১৮ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়কত্বের সিদ্ধান্ত বোর্ডের : লিটন

লিটন কুমার দাস । ছবি : সংগৃহীত
লিটন কুমার দাস । ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান নাকি লিটন কুমার দাস- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী অধিনায়ক? এ দুজনের বাইরে বাংলাদেশ ওয়ানডে দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নামও শোনা যাচ্ছে বিসিবি পাড়ায়। তবে কে হবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক? এ প্রশ্নের মুখোমুখি হয়ে গণমাধ্যমে কথা বলেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে দেশের একটি ফিন্যান্স সার্ভিস প্রতিষ্ঠানের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন লিটন কুমার দাস। সেখানে অধিনায়কত্বের প্রশ্নে সংবাদমাধ্যমকে বলেন, ‘অধিনায়কত্বের সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের।’

লিটন আরও বলেন, ‘আপনারা হয়তো ২-১ দিনের মধ্যেইই খবরটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে এই জিনিসটা বোর্ড থেকে পেলে খুব ভালো হবে। আমার বলা উচিত হবে না। যেহেতু আমি বোর্ডের কর্মীর মতো, পারিশ্রমিক পাই, উপার্জন করি। এই জিনিসগুলোর জন্য একটু অপেক্ষা করেন। ২-১ দিন অপেক্ষা করলেই উত্তর পেয়ে যাবেন।’

যদি বিশ্বকাপে দায়িত্ব পান, তাহলে নিজের সেরাটা দিতে চান লিটন। এ বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু অনেক দিন ধরে বাংলাদেশ দলে খেলছি, আমার কাছে অনেক ভালো কিছু চায় দল। আমিও চাইব দেশকে ভালো কিছু উপহার দিতে। আমি আমার ১০০% দেওয়ার চেষ্টা করব যেটা সব সময় করে আসছি।’

আগামী ১২ আগস্টের মধ্যে এশিয়া কাপের দল ঘোষণার করবে বাংলাদেশ। তবে তার আগেই অধিনায়কের নাম ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X