ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে এনসিএল

এনসিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
এনসিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

লম্বা সময় পর হতে যাচ্ছে জাতীয় লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। তবে এবার বেশ জমজমাট করেই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসন্ন এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন শেষ হয়েছে। ইতিমধ্যে প্রতি দিনের টিকিটেরও মূল্য নির্ধারণ শেষ করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য নির্ধারণের তথ্য জানায় বিসিবি।

বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিএলের প্রত্যক দিনের খেলার জন্য সর্বোচ্চ ৩০০ ও সর্বনিম্ন ৫০ টাকায় মিলবে টিকিট। প্রত্যেক দিনের টিকিটই সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গেট থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মিলবে এই টিকিট। মোট তিন ধরনের টিকিটের মধ্যে থাকছে ১০০টাকারও টিকেট।

এনসিএলের টি-টোয়েন্টি হবে পুরোপুরি দেশের ক্রিকেটারদের নিয়ে। ৭ বিভাগীয় দল ও ঢাকা মেট্রো মিলিয়ে টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ।

এনসিএল টি-টোয়েন্টির টিকিট মূল্য-

গ্র্যান্ড স্ট্যান্ড- ৩০০ টাকা

ক্লাব হাউজ- ১০০ টাকা

গ্যালারি- ৫০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১১

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১২

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৩

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৪

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৬

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৭

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৮

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৯

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

২০
X