স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৯:০০ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১২:২৩ এএম
অনলাইন সংস্করণ

বাদ পড়ার পর মাহমুদুল্লাহর স্ত্রীর দাবি

মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রতিযোগিতার জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মাহমুদউল্লাহ রিয়াদের স্কোয়াডে জায়গা না হওয়ায় হতাশ হয়েছেন ভক্তরা। এ ঘটনায় স্বামীর বাদ পড়ার কারণ জানতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিজ্ঞ মাহামুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার।

শনিবার (১২ আগস্ট) মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ঘোষিত ১৭ সদস্যের দলে নেওয়া হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। এতে হতাশা প্রকাশ করেছেন অনেকে। এই ঘটনায় তার স্ত্রীর একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

মাহমুদউল্লাহ রিয়াদের এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়ায় তার স্ত্রী জান্নাতুল কাওসারের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। এই পোস্টে তিনি তার স্বামীর বাদ পড়ার কারণ জানতে চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জান্নাতুল কাওসার লেখেন, বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করব। যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ এবং ভালো মানুষ হিসেবে জানে। আলহামদুলিল্লাহ্।

তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো তাও সে কখনো কোনোদিন কিছু বলেননি। তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা? সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি হতো। সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন। নিজের যোগ্যতায় সবসময় দলে জায়গা পেয়ে আসছেন। আমি এখনো গর্ববোধ করছি কারণ আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েনি। ভালো করে পরিসংখ্যান অনুসন্ধান করলে দেখবেন, প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। আলহামদুলিল্লাহ। তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম।

আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার স্বীকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়। আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য ‘বিশ্রামের’ ট্রেন্ড বন্ধ হোক। যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়।

সর্বোপরি, আমি মাহমুদউল্লাহ রিয়াদের সব শুভাকাঙ্ক্ষী, ফ্যান ও ফলোয়ারদের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা, সম্মান আর সমর্থনের জন্য। আলহামদুলিল্লাহ্। বাংলাদেশের জন্য তার অবদান কতটুকু যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝে তারাই জানে এবং মনে রাখবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তার সুস্বাস্থের জন্য দোয়া করবেন।

ধন্যবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১০

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১১

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১২

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৩

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৪

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৫

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

১৬

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৭

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১৮

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১৯

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

২০
X