ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে দলে ফিরলেন চার্লস

জনসন চার্লস। ছবি : সংগৃহীত
জনসন চার্লস। ছবি : সংগৃহীত

ওয়ানডে সিরিজটা দাপুটের সঙ্গে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টি সিরিজের জন্যও শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা। আসন্ন তিন ম্যাচের সিরিজের দলে ফিরেছেন বিধ্বংসী ওপেনার জনসন চার্লস। চোট কাটিয়ে দলে সুযোগ মিলেছে তার। দলে ডাক মিলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দাপুটে পারফর্ম করা মিডল অর্ডার ব্যাটার কেসি কার্টিরও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ।

স্কোয়াডে জায়গা হয়নি ওয়ানডে অধিনায়ক শাই হোপের। এ ছাড়াও জায়গা হয়নি অলরাউন্ডার শারফানে রাদারফোর্ড। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতেই বাংলাদেশ সিরিজে নেই তারা। একই কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খেলবেন না আকিল হোসেনও। তার বদলি হিসেবে দলে যোগ দেবেন জেইডেন সিলস। আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে হবে টি-টোয়েন্টি সিরিজের সবকয়টি ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১০

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১১

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১২

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৩

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৪

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৫

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৬

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৭

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৮

ব্রাজিলের জালে জাপানের গোল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

২০
X