বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে মিরপুরে শহীদ মুশতাক-জুয়েল একাদশের ম্যাচ

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ ক্রিকেট সংগঠক মুশতাক আহমেদ এবং শহীদ ক্রিকেটার জুয়েলকে স্মরণ করে বিশেষ প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় শুরু হবে ২০ ওভারের এই ম্যাচ। জাতীয় দলের ব্যস্ততার কারণে এবারের ম্যাচে খেলবেন সাবেক ক্রিকেটাররা।

মুশতাক একাদশ দলে আছেন গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু এবং মেহরাব হোসেন অপির মতো তারকারা।

অন্যদিকে, জুয়েল একাদশ দলে খেলবেন রকিবুল হাসান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক এবং শাহরিয়ার নাফীসসহ আরও অনেকে।

শহীদ মুশতাক একাদশ: হান্নান সরকার, ফাহিম মুনতাসির সুমিত, গাজী আশরাফ হোসেন লিপু, হাসানুজ্জামান ঝড়ু, হাসিবুল হোসেন শান্ত, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম ইফি, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মেহরাব হোসেন অপি, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আলি, মুশফিকুর রহমান বাবু, নাজমুল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন।

শহীদ জুয়েল একাদশ: রকিবুল হাসান, এহসানুল হক সিজান, এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স, হাবিবুল বাশার সুমন, হারুন উর রশিদ লিটন, জাভেদ ওমর বেলিম গোল্লা, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, সানোয়ার হোসেন, শাহরিয়ার নাফীস, তালহা জুবাইর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X