ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার সেঞ্চুরির আক্ষেপ তামিমের

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ব্যাটে রানের ধারাবাহিকতা ধরে রেখেছেন তামিম ইকবাল। চট্টগ্রামের হয়ে জাতীয় লিগে (এনসিএল) নিজের তৃতীয় ম্যাচেও সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে তার। নার্ভাস নাইন্টিতে তামিমের ফেরার ম্যাচে জয় পায়নি তার দলও। বড় পুঁজি গড়েও বরিশালের কাছে হার দেখল তারা। দিনের অপর ম্যাচে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট। এ ছাড়াও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ঢাকা মেট্রো ও রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেলের ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৮২ রান তোলে চট্টগ্রাম। শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালিয়ে বরিশালকে জিতিয়ে মাঠ ছাড়েন সালমান ইমন। পর পর দুই ম্যাচে জিতেছে বরিশাল। শেষ ওভারে জিততে হলে ২৪ রান করতে হতো বরিশালকে। চট্টগ্রামের বোলার ইরফান হোসেনের ওভার থেকে ২৭ রান তুলে জয় নিশ্চিত করে ম্যাচসেরা হন সালমান ইমন।

একই সময় ২নং মাঠে হওয়া ম্যাচে ৬ উইকেটে জিতেছে সিলেট। আগে ব্যাটিং পেয়ে ৭ উইকেটে ১৪৪ রান তোলে খুলনা বিভাগ। রান তাড়ায় সিলেটের দাপুটে শুরু আসে জিসান আলমের ব্যাটে। ৯ বল বাকি রেখেই জয়ের দেখা পায় সিলেট। ৪৮ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৩ রান তুলে ম্যাচসেরা হন জিসান।

সকালে হওয়া ম্যাচে নিজেদের চতুর্থ জয়ের দেখা পেয়েছে ঢাকা মেট্রো। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৯০ রান তোলে তারা। জবাবে ১৭১ রান পর্যন্ত উঠতে পারে ঢাকা বিভাগ। ১৯ রানের জয় পায় ঢাকা মেট্রো। ৬৯ রানের ইনিংসে ম্যাচসেরা হন মোহাম্মদ নাঈম। একই সময় হওয়া অপর ম্যাচে ৭ উইকেটে জিতেছে রংপুর। আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ১৮৯ রান তোলে রাজশাহী। রান তাড়ায় ২ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত করে রংপুর। ৩ উইকেট ও ২৫ রানে ম্যাচসেরা হন চৌধুরী রিজওয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X