ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১০:৪১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

ব্যাট করছে বাংলাদেশ

আউট হয়ে সাজঘরে ফিরছেন জাকির। ছবি: সংগৃহীত
আউট হয়ে সাজঘরে ফিরছেন জাকির। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করত নেমেছে বাংলাদেশ। দলীয় ৫ রানের মাথায় আফগান পেসার নিজাত মাসুদের বলে শূন্য রানে ফিরেছে ওপেনার জাকির হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশ ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে। জয় ১১ রানে এবং শান্ত ২৪ রানে ব্যাট করছে।

আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ সাহিদি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে করার সিদ্ধান্ত নেন। তামিমের ইনজুরিতে জাকির হাসানের সঙ্গে ওপেন করতে নামেন মাহমুদুল হাসান জয়।

প্রায় চার বছর পর আবারো সাদা পোশাকের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে জয়ের বিকল্প অন্য কিছু ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান। সাকিব না থাকায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।

টাইগার বাহিনীর তুলনায় কিছুটা এগিয়ে আফগানদের মনোবল। গতবার বাংলাদেশ সফরে অলরাউন্ডার রশিদ খানের স্পিনবিষে বড় জয়ের দেখা পেয়েছিল আফগানিস্তান। তবে আজ শুরু হতে যাওয়া টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লিটন দাসের দল। ২২৪ রানে জয়ী ওই টেস্টের নায়ক রশিদ খান ইনজুরিতে থাকায় কিছুটা স্বস্তিতে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, রহমত শাহ, হাসমাতুল্লাহ সাহিদি, নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা,জহির খান, নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১০

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১১

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১২

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৩

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৪

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৫

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৬

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৭

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৮

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৯

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

২০
X