ক্রীড়া রিপোর্টার
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরকে উড়িয়ে শীর্ষে ঢাকা মেট্রো

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডে এসে লড়াইটা ছিল শীর্ষস্থান দখলের। সমান পয়েন্ট নিয়েও এতদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছিল রংপুর বিভাগ। তবে এবার তাদের স্রেফ উড়িয়ে দিয়েছে ঢাকা মেট্রো। আর তাতেই ষষ্ঠ রাউন্ড শেষে টুর্নামেন্টের শীর্ষস্থান দখলে পেলেন সাদমান ইসলাম, আবু হায়দার রনিরা। দিনের অপর তিন ম্যাচে জিতেছে ঢাকা, খুলনা ও সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৩ বল বাকি থাকতেই ১২৫ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে ২৭ বল বাকি রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় ঢাকা মেট্রো। ৩ ওভারে মাত্র ৭ রান খরুচে ৩ উইকেট—ম্যাচসেরা হন ঢাকা মেট্রোর পেসার আবু হায়দার রনি। ব্যাট হাতে ঢাকার হয়ে ৫৪ রান করে জয়ের পথ সহজ করে দেন সাদমান ইসলাম। একই সময় গ্রাউন্ড-২তে হওয়া অপর ম্যাচে রাজশাহীকে ৭ উইকেটে হারাল ঢাকা বিভাগ। আগে ব্যাটিং করে ৫ বল বাকি থাকতেই ১৪০ রানে গুটিয়ে গেছে রাজশাহী। পরে ২৯ বল বাকি রেখেই জয় তুলে নেয় ঢাকা। ৩৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬২ রানের ইনিংসে ম্যাচসেরা হন ঢাকার তরুণ ওপেনার জাওয়াদ আবরার। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপ জিতেছেন এই ব্যাটার।

দিনের শুরুতে হওয়া দুই ম্যাচের মধ্যে একটিতে ৫ উইকেটে জিতেছে খুলনা। আগে ব্যাটিং করে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১২৯ রান তোলে চট্টগ্রাম; একাই ৬১ রান করেন ইয়াসির আলী রাব্বি। জবাবে ৭ বল বাকি রেখেই সহজ জয় তুলে নেয় খুলনা। ৩৯ রানের ইনিংসে ম্যাচসেরা হন জিয়াউর রহমান। একই সময় হওয়া অন্য ম্যাচে জয়ে ফিরল সিলেট বিভাগ। আগে ব্যাটিং করা বরিশালকে পেস তোপে আটকে দেয় সিলেট। ইবাদত হোসেন, তোফায়েল আহমেদের পেস তাণ্ডবে ১০৮ রানে আটকে যায় বরিশাল। ব্যাটিংয়ে এসে বরিশাল পেসার কামরুল ইসলাম রাব্বির তোপে পড়ে সিলেটও। তবে কষ্টার্জিত হলেও ২ উইকেটের জয়ে স্বস্তি ফিরেছে তাদের। এমন জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠল তারা। অন্যদিকে হেরে যাওয়াতে ষষ্ঠস্থানে থাকতে হচ্ছে বরিশালকে। এ ছাড়াও সমান চার পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে আছে ঢাকা বিভাগ। আর মাত্র একটিতে জেতা রাজশাহী এবার তলানীতেই আটকে আছে। জাতীয় লিগে এবার দলটির অবস্থান আরও নড়বড়ে দেখা গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X