ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

দুর্দান্ত খেলে ফাইনালে বাংলাদেশের মেয়েরা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত খেলে ফাইনালে বাংলাদেশের মেয়েরা। ছবি : সংগৃহীত

নেপালকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৯ উইকেটের দাপুটে জয়ে ফাইনালে উঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-১৯ দল। সুযোগটা ছিল নেপালেরও। সমান পয়েন্ট নিয়ে লড়াইতে নেমেছিল দুদল। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নেমে এসেছিলেন ১১ ওভারে। বাংলাদেশের বোলিং তোপের পরও ৮ উইকেট হারিয়ে নেপাল তুলেছিল ৫৮ রান। ৯ ব্যাটারের মধ্যে মাত্র ওপেনার সাবিত্রি ধামিই পেরেছিলেন দুই অংক ছুঁতে। ছোট লক্ষ্য পেয়ে বাংলাদেশকে ৭ বল বাকি রেখেই জয় এনে দেন ফাহমিদা ছোঁয়া-ইভারা।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দাপুটে। প্রায় জয়ের কাছেই দলকে নিয়ে যায় দুই ওপেনার ফাহমিদা ও ইভা। ৮ম ওভারের দ্বিতীয় বলে কাসুম গোদার শিকার হয়ে ফেরেন ১৮ করা ইভা। ভাঙে ৪৬ রানের জুটি। এরপর সুমাইয়া আক্তার সুবর্ণাকে সঙ্গে নিয়ে জয় তুলে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩২ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন ফাহমিদা। তার সঙ্গী সুমাইয়া আক্তার ৬ বলে খেলেছেন ১০ রানের জয়সূচক ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১০

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১১

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৩

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৪

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৫

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৭

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৮

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৯

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

২০
X