ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সেরা দশে মেহেদী, চমক তাসকিনদেরও

শেখ মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
শেখ মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন শেখ মেহেদী হাসান। প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অফ স্পিন অলরাউন্ডার। বছরের শেষ র‌্যাঙ্কিং হালনাগাদে ক্যারিয়ারসেরা রেটিং পেয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেনরাও। বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে এসব তথ্য উঠে এসেছে।

উইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টিতে ঐতিহাসিক সিরিজ জয়ে অবদান রাখেন মেহেদী। ৩ ম্যাচে ৫.৭৫ গড় ও ৪.১৮ ইকোনোমিতে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সিরিজসেরার পুরস্কারও উঠেছিল মেহেদীর হাতেই। এবার বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এসে দশমস্থানে জায়গা করে নিয়েছেন ৩০ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। অলরাউন্ড র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন শেখ মেহেদী। ১০ ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে।

দারুণ ছন্দে থাকা তাসকিনও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে এখন ১১তম স্থানে তিনি, যা তাসকিনের ক্যারিয়ারসেরা। রিশাদ এগিয়েছেন ২১ ধাপ। ৬২১ রেটিং নিয়ে তার অবস্থান এখন ১৭তম। এ ছাড়াও হাসান মাহমুদ ৫৯৭ রেটিং নিয়ে আছেন ২৪তম স্থানে। আর পেসার তানজিম হাসান সাকিব ১৬ ধাপ এগিয়ে মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে আছেন ৪৫তম স্থানে। তবে ছুটিতে থাকা মোস্তাফিজুর রহমান ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৬তম স্থানে। বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন উইন্ডিজ তারকা স্পিনার আকিল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

১০

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১১

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১২

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৪

আজকের স্বর্ণের বাজারদর

১৫

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৬

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৭

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৮

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১৯

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

২০
X