স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটার বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অনিশ্চয়তার জন্ম দিয়েছে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের বিদেশযাত্রা নিষেধাজ্ঞার গুঞ্জন। সকালে বিসিবির দুর্নীতি দমন বিভাগের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে দাবি ওঠে যে বিজয়ের ওপর বিদেশযাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু কালবেলা বিসিবির শীর্ষ পর্যায় থেকে নিশ্চিত হয়েছে, বোর্ডের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ আসে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে কিছু বিষয়ে তদন্ত চলছে এবং তার বিদেশযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বিসিবির শীর্ষ কর্মকর্তারা পরে একে সরাসরি অস্বীকার করেন, যা পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।

কালবেলাকে বিশ্বস্ত সূত্র বলছে, বিসিবির দুর্নীতি দমন ইউনিট কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নজরদারি চালাচ্ছে এবং বিজয়ের নাম সেই আলোচনায় এসেছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সেটি পরিষ্কার নয়। বিসিবির একাংশ বলছে, এটি ভুল তথ্য, আবার অন্য অংশ সরাসরি কিছু বলতে রাজি নয়।

দুর্বার রাজশাহীর পক্ষ থেকেও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে চলছে নানা জল্পনা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X