স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার ব্যাপারে যা জানা গেল

দুর্বার রাজশাহী দল। ছবি : সংগৃহীত
দুর্বার রাজশাহী দল। ছবি : সংগৃহীত

বিপিএলের এবারের আসরে দুর্বার রাজশাহীর নামের সঙ্গে ‘বিতর্ক’ যেন একেবারে জুড়ে গেছে। বেতন বকেয়া সমস্যা থেকে শুরু করে প্র্যাকটিস বর্জন, নিয়ম ভেঙে বিদেশি খেলোয়াড়দের ছাড়া ম্যাচ খেলা—সমস্যার যেন শেষ ছিল না। আর এবার নতুন বিতর্ক যোগ হলো দলের বিদেশি ক্রিকেটারদের ঢাকা ছাড়ার বিলম্ব নিয়ে।

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না। হোটেলেই আটকে ছিলেন তারা, কারণ ফ্লাইটের টিকিটের কোনো নিশ্চয়তা ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন দলের জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল।

তবে বিকেল গড়াতেই রাজশাহী শিবির থেকে আশার বাণী শোনা যায়। জানা গেছে, আজ রাত থেকেই দেশে ফিরবেন দলের বিদেশি ক্রিকেটাররা।

কে, কখন ঢাকা ছাড়ছেন?

রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে ঢাকা ছাড়বেন রায়ান বার্ল। তার আগে রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে লাহোরের পথে রওনা দেবেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস।

এদিকে, দলের প্রধান কোচ ইজাজ আহমেদ আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন, আর ক্যারিবিয়ান পেসার মিগুয়েল কামিন্স ঢাকা ছাড়বেন ৫ ফেব্রুয়ারি।

বাকি বিদেশি খেলোয়াড়দের ফিরতি ফ্লাইটের টিকিট নিশ্চিত হলেই তারাও নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে জানিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

বিপিএল থেকে বিদায়ের পরও বিতর্ক পিছু ছাড়ছে না দুর্বার রাজশাহীর। শুরু থেকেই আর্থিক অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ ছিল দলটির বিরুদ্ধে। এবার বিদেশি খেলোয়াড়দের দেশে ফেরা নিয়েও তৈরি হলো নতুন অস্বস্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X