মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নাসির-সানিদের ইউএস টি-টেন লিগ শুরু আজ

যুক্তরাষ্ট্রে আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ইউএস মাস্টার্স টি-টেন লিগ। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ইউএস মাস্টার্স টি-টেন লিগ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ইউএস মাস্টার্স টি-টেন লিগ। আজ শুক্রবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া ১০ দিনের এ টুর্নামেন্টে মাঠে গড়াবে ২৫ ম্যাচ।

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা ও ক্রিস গেইলদের মতো তারকা ক্রিকেটাররা। বাংলাদেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করবেন নাসির হোসেন, ইলিয়াস সানিরাও।

এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয় দল। সেগুলো হলো- আটলান্টা ফায়ার, ক্যালিফোর্নিয়া নাইটস, মররিসভিল ইউনিটি, নিউইয়র্ক ট্রাইটনস, নিউইয়র্ক ওয়ারিয়র্স ও টেক্সাস চার্জার্স।

টুর্নামেন্ট শুরুর আগের দিন আয়োজক প্রতিষ্ঠান টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান সাজি উল মূলক বলেন, ‘গত কয়েক বছর ধরে টি-টেন ক্রিকেট বেশ উন্নতি করছে। আবুধাবি, জিম্বাবুয়েতে সফল টুর্নামেন্ট আয়োজনের পর আমরা যুক্তরাষ্ট্রেও এ আয়োজন এনেছি। আমরা আশাবাদী, এ দেশের ক্রিকেট ভক্তদের আমরা আকৃষ্ট করতে পারব।’

ইউএস মাস্টার্স টি-টেন লিগের প্রধান নির্বাহী রিতেশ প্যাটেল বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ সময়। টুর্নামেন্টে ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিবে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হবে বলেও আশাবাদী। পুরো বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য এটা দারুণ উপহার।’ প্রথম ম্যাচে আটলান্টা ফায়ারের মুখোমুখি হবে টেক্সাস চার্জারস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১০

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১১

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১২

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৩

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৪

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৫

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৬

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৭

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৮

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৯

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

২০
X